অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ব্যবসায়ী সিরাজুল ইসলামকে অপহরণ করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার জয়পুরহাটের কালাই উপজেলার শাইলগুন গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তার হওয়া চারজন হলেন: শাইলগুন গ্রামের তোফাজ্জল হোসেন (২৮), একই গ্রামের মোজাফ্ফর হোসেন (২৮), হবিবর রহমান (৪৫) ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার খামার বালুয়া গ্রামের মোত্তালেব (৪৫)।পুলিশের ভাষ্যমতে, ওই চারজন আন্তজেলা অপহরণকারী চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে উত্তরাঞ্চলের বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা আছে।পুলিশ জানায়, গত ১৮ জানুয়ারি দুর্বৃত্তরা গোবিন্দগঞ্জ উপজেলা সদরের সিরাজুল ইসলামকে (৪৫) গোবিন্দগঞ্জ-জয়পুরহাট সড়কের বানদীঘি সেতুর কাছ থেকে অপহরণ করেন। তাঁর কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন কেড়ে নেওয়ার পর তাঁকে শাইলগুন গ্রামের একটি বাড়িতে আটক রাখা হয়। পরে তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে এসে কালাই থানায় মামলা করেন।কালাই থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, অপহরণের অভিযোগে মামলা হওয়ার পর ওই চারজনকে শাইলগুন গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।