প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপহরণের অভিযোগে রাজধানীর উত্তরা এলাকার এক বাসা থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনজন যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় অপহূত ব্যক্তিকেও উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মো. ইসমাইল, কালু মিয়া ও মো. বাবু। র্যাব-২-এর উপ-অধিনায়ক মেজর সাইফুল করিম বলেন, দুই-এক দিন আগে কাকলী থেকে আবুল হোসেন (৪৫) নামের আগারগাঁওয়ের এক বাসিন্দা অপহূত হন। অপহরণকারীরা মুঠোফোনে তাঁর পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ ব্যাপারে পরিবার শেরেবাংলা নগর থানায় জিডি ও র্যাব-২-এর কার্যালয়ে লিখিত অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে উত্তরার ওই বাসায় অভিযান চালানো হয়।