অপহরণের অভিযোগে যুবক পিস্তলসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় এক চিংড়িঘের ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে আবু বক্কর শরীফ ওরফে টিটু শরীফ (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার খারুইখালী গ্রাম থেকে তাঁকে পিস্তলসহ গ্রেপ্তার করা হয়।
ওই ব্যবসায়ীর নাম আবদুর রব। তিনি পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানি গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে পিরোজপুর থেকে মোরেলগঞ্জের খারুইখালী এলাকায় এসে তিনি চিংড়ির চাষ করছিলেন। এ ঘটনায় আবদুর রব বাদী মোরেলগঞ্জ থানায় মামলা করেছেন। থানার ওসি আবদুর রকিব খান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মুন্সিরহাট বাজারে একটি চায়ের দোকান থেকে আবদুর রবকে অস্ত্রের মুখে টিটু শরীফ অপহরণ করে নিয়ে যান।