অপহরণের আট দিন পর ব্যবসায়ী উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে অপহরণের আট দিন পর অপহূত ব্যবসায়ী জিল্লুর রহমানকে (৩১) পুলিশ উদ্ধার করেছে। গতকাল শুক্রবার ভোরে সদর উপজেলার ছোনগাছা কবরস্থানের পাশ থেকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জিল্লুর রহমান সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের আবুল হোসেনের ছেলে ও ছোনগাছা বাজারের ইলেকট্রনিকস পণ্যসামগ্রীর ব্যবসায়ী।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাদাদ জানান, ১৭ এপ্রিল বিকেলে জিল্লুর রহমানকে তাঁর দোকান থেকে অপহরণ করা হয়। ২১ এপ্রিল এ ঘটনায় তাঁর বড় ভাই জাহিদুল ইসলাম সদর থানায় একটি মামলা করেন। পরে পুলিশ মামলার আসামি সলঙ্গা থানার বনবাড়িয়া গ্রামের জিল্লুর নামের এক ব্যক্তিকে ২২ এপ্রিল গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল অপহূত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।