অপহরণের ঘটনায় কাউকে ছাড় নয়: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও খুনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা যতই ক্ষমতাধর হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর ইউএনবির। বৈঠকে প্রধানমন্ত্রী জানান, আসল অপরাধীদের খুঁজে বের করতে তাঁর সরকার জোরালো অবস্থান নিয়েছে।

নারায়ণগঞ্জের ঘটনায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে মন্ত্রিসভার সদস্যদের এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।