অপহরণের চেষ্টা মেয়রের ছেলেসহ ১৬ জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনের বেলায় একটি ছেলেকে অপহরণ করতে গিয়ে নড়াইলের কালিয়া কলেজের ছাত্রলীগের নেতা পাভেলসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে খুলনা তেরখাদা থানার কোলা বাজারে এ ঘটনা ঘটে। আসামিদের খুলনা জেলহাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, পাভেল নড়াইলের কালিয়া পৌর মেয়র ইমদাদুল হকের ছেলে।এলাকাবাসী ও তেরখাদা থানার মোকামপুর বাজার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, একটি মাইক্রো ও কয়েকটি মোটরসাইকেলে করে পাভেলের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন সন্ত্রাসী রোববার বেলা ১১টার দিকে কোলা বাজারে ঢোকে। বাজার থেকে মধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াছ মোল্যার ছেলে আবু দারদাহকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাজারের লোকজন তাদের ধাওয়া করে গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ করে।কালিয়া পৌর মেয়র এমদাদুল হক দাবি করেন, অপহরণের বিষয়টি সঠিক নয়।