অপহরণের ছয় দিন পর শিশুকে ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের ছয়দিন পর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দুই বছরের শিশু ইশানকে ফেরত দিয়েছে অপহরণকারীরা৷ গতকাল শনিবার আখাউড়া উপজেলার এক জনপ্রতিনিধির হাতে শিশুটিকে তুলে দেওয়া হয়৷ ইশান সিঙ্গারবিল গ্রামের ফারুক মিয়ার ছেলে৷
ইশানের পরিবারের লোকজন জানান, আবদুল্লাহ মিয়া ও আক্তার হোসেন নামের খাগড়াছড়ির পানছড়ির দুই ব্যক্তি তাঁদের আত্মীয়৷ কিছুদিন আগে ওই ব্যক্তিরা অভিযোগ করেন, ইশানের বাবা ফারুক বিদেশ নেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে টাকা এনেছেন৷ ওই টাকা ফেরত দেওয়ার জন্য তাঁরা ইশানের পরিবারকে চাপ দেন৷ গত ১১ মে আবদুল্লাহ বিজয়নগরে এসে ইশানকে অপহরণ করেন৷