অপহরণের ছয় দিন পরও উদ্ধার হয়নি চালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে আনোয়ার হোসেন ওরফে মিন্টু (২৬) নামে এক চালককে অটোরিকশাসহ অপহরণের ছয় দিন পরও উদ্ধার করতে পারেনি পুলিশ।
জানা গেছে, সীতাকুণ্ড উপজেলার বিএমএ গেট এলাকায় অটোরিকশা চালাত ভাটিয়ারি ইমামনগরের মৌলভী হোসেন আহমদের ছেলে আনোয়ার। রোববার রাত সাড়ে আটটার দিকে অজ্ঞাত তিন যাত্রীকে নিয়ে ভাটিয়ারীতে যাওয়ার সময় যাত্রীবেশে অপহরণকারীরা অটোরিকশাসহ তাঁকে অপহরণ করে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান বলেন, ‘মামলা করার পর তাঁর ব্যক্তিগত মুঠোফোনের কললিস্ট চাওয়া হয়েছে সংশ্লিষ্ট মোবাইল কোম্পানির কাছে। সেটি হাতে পেলে কার্যক্রম শুরু করব। আশা করি, কাল (শনিবার) কাজ শুরু করতে পারব।’