অপহরণের তিন দিন পর ছাত্রী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর থেকে অপহৃত নবম শ্রেণির ছাত্রীকে তিন দিন পর গতকাল বৃহস্পতিবার ভোরে নোয়াখালীর সুধারাম এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে দুজনকে। তাঁরা হলেন আব্বাছ উদ্দিন ও রাসেল।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান বলেন, অপহরণের ঘটনায় জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত সোমবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে লক্ষ্মীপুর সদর উপজেলার চরচামিতার রাইসমিল এলাকা থেকে ওই ছাত্রীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন।