অপহরণের তিন দিন পর তরুণী উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপহরণের তিন দিন পর চট্টগ্রামের ফটিকছড়ি থেকে এক তরুণীকে (২৪) উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার বিবিরহাট এলাকা থেকে তাঁকে উদ্ধার করে পাঁচলাইশ থানার পুলিশ। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ওমর ফারুক প্রথম আলোকে জানান, শুক্রবার সকাল নয়টায় নগরের মুরাদপুর এলাকা থেকে ওই তরুণীকে অপহরণ করে প্রাইভেট কারে করে ফটিকছড়ি নিয়ে যায় অপহরণকারীরা। পরে তাঁর বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এ ঘটনায় থানায় মামলা করার পর অপহরণকারীদের মুঠোফোন ট্র্যাকিং করে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করা হয়।