অপহরণের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে পাহাড়ি দুই সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত সোমবার অপহূত হওয়া যুবক মো. ইউসুফের (৩৫) লাশ তিন দিন পর গতকাল বুধবার রাতে উদ্ধার করা হয়েছে।
উপজেলার উত্তর খিরাম টিলাপাড়ায় অপহূতের বাড়ির দেড় শ গজ দূরে পাহাড়ের ঢালে পরিত্যক্ত অবস্থায় লাশটি পাওয়া যায়। নিহতের বড় ভাই মো. তৌহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পাহাড়ি অধ্যুষিত ওই এলাকাটি দীর্ঘদিন ধরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং জাতীয় জনসংহতি সমিতি (জেএসএস) দখলে নিতে মরিয়া হয়। গত সোমবার সকালে ৪০-৫০ জনের একটি দল ইউসুফের বাড়িতে ঢোকে। একপর্যায়ে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে দুর্বৃত্তরা ফাঁকা গুলি বর্ষণ করে তাঁকে ঘর তুলে নিয়ে যায়।
পাহাড়ি দুই সংগঠন জাতীয় জনসংহতি সমিতি (জেএসএস) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পরস্পরকে এ ঘটনার জন্য দায়ী করছে। কিন্তু উভয় দলের পক্ষ থেকে তা অস্বীকার করে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি করে।
জেএসএস কাউখালী এলাকার সাবেক সভাপতি শবি ভূষণ চাকমা বলেন, ঘটনায় ইউপিডিএফ সরাসরি জড়িত। তারা দীর্ঘদিন থেকে ওই এলাকায় মুক্তিপণ, চাঁদাবাজি এবং বিভিন্ন অপকর্মের সঙ্গে লিপ্ত।
অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের স্থানীয় কমান্ডার সমির চাকমা বলেন, উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে এমন বক্তব্য। তিনি ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।’ অপহূত ইউসুফের ভাই তৌহিদুল আলম জানান, ‘আমার ভাই দিনমজুর খেটে খাওয়া লোক। মাঝেমধ্যে সেনাসদস্যদের সঙ্গে শান্তি রক্ষায় এদিক-সেদিক যাওয়া-আসার ফলে তাকে দুর্বৃৃত্তরা হত্যা করে।’ কারা হত্যা করতে পারে এ বিষয়ে তিনি সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেননি।