অপহরণের দায়ে তিনজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপহরণের দায়ে চট্টগ্রামে তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন রণজিত শীল, সুজিত দাশ ওরফে সুজিত দেওয়ানজি ও আবদুর রহমান।
সরকারি কৌঁসুলি এম নাসের চৌধুরী জানান, ২০০৭ সালের ৩০ জুন এক কিশোরীকে বাসা থেকে অপহরণ করে আসামিরা। ঘটনার পর মেয়েটির মা তিনজনের বিরুদ্ধে অপহরণের মামলা করেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে তিন আসামিই পলাতক।