প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গোপসাগরের চট্টগ্রামের মিরসরাই উপকূল থেকে অপহরণের দুই দিন পর মুক্তি পেয়েছেন তিন জেলে। অন্যদিকে শাহ আলম (৪৭) নামের অপহৃত এক জেলের লাশ গতকাল মঙ্গলবার মিরসরাইয়ের সাহেরখালী উপকূল থেকে উদ্ধার করা হয়েছে। উপজেলার সাহেরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কথা জানিয়েছেন।
সাহেরখালী ইউপি চেয়ারম্যান নুরুল মোস্তফা চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত শনিবার রাতে সাহেরখালী এলাকার বাসিন্দা চার জেলে আবুল বশর, সবুজ, জালাল আহাম্মদ ও শাহ আলমকে অপহরণ করে জলদস্যুরা। পরে মুঠোফোনের মাধ্যমে ৬০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান তিন জেলে। মুক্তিপণ না পাওয়ায় জলদস্যুরা শাহ আলমকে হত্যা করে ফেলে যায়।
মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বিষয়টি তাঁরা শুনেছেন। ফেনীর সোনাগাজীর জলদস্যুরা এ ঘটনা ঘটিয়েছে।