অপহরণের দেড় মাস পর স্কুলছাত্রী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অপহরণের দেড় মাস পর স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার সন্দ্বীপ থেকে তাকে উদ্ধার করা হয়। সে নগরের ঝাউতলা এলাকার একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী।
মামলার তদন্ত কর্মকর্তা নগরের খুলশী থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়া প্রথম আলোকে বলেন, অপহরণকারীদের মুঠোফোন ট্র্যাকিং করে সন্দ্বীপের মগবাটা বাজার এলাকা থেকে ছাত্রীটিকে উদ্ধার করা হয়। তবে জড়িত কাউকে আটক করা যায়নি।
গত ২২ জানুয়ারি নগরের খুলশী ঝাউতলা এলাকা থেকে ছাত্রীটি অপহূত হয় বলে তার বাবা থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন।