অপহরণের পর হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শুড়া গ্রামের আবদুর রশিদ (৩০) নামের এক ব্যক্তিকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে পাশের গ্রামের এক ব্যক্তির বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে রশিদের লাশ উদ্ধার করেছে পুলিশ।হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের গতকাল জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে আমিরুলের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে লাশ উদ্ধার করে।