অপহরণের পাঁচ দিন পর মুক্তিপণ দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ সদর উপজেলায় মাজেদ আলী নামের এক রাজমিস্ত্রিকে অপহরণের পাঁচ দিন পর গতকাল সোমবার এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মাজেদের বাড়ি উপজেলার পুনইল সোনারপাড়া গ্রামে। মাজেদের ছোট ভাই শাহীন প্রথম আলোকে জানান, গত বুধবার সকালে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি মাজেদ (৩০)। মাজেদের মুঠোফোন থেকে গতকাল তাঁর মুঠোফোনে কল করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা।