অপহরণের সময় জনতার হাতে দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। গত বুধবার রাত নয়টার দিকে উপজেলার মাঝিড়া বাইপাস সড়কের সামনে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন বগুড়া সদর উপজেলার সেউজগাড়ী এলাকার হাসান ও চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকার রাসেদ।
জানা গেছে, সোনাতলা উপজেলার পূর্বতেকানি চুকাইনগর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জুয়েল রানা একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। বুধবার রাতে অপহরণকারীরা জুয়েলকে মাঝিড়া স্ট্যান্ডের দক্ষিণে বারনিঘাটা এলাকায় ডেকে নিয়ে যায়। এরপর অস্ত্রের মুখে জুয়েলকে মোটরসাইকেলে তোলা হয়। এ সময় জুয়েলের চিৎকার শুনে স্থানীয় লোকজন ধাওয়া করে ওই দুই ব্যক্তিকে আটক করেন। এ সময় ঘটনার সঙ্গে জড়িত অপর এক ব্যক্তি পালিয়ে যান।