অপহরণের সাত দিন পর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে অপহূত হওয়ার সাত দিন পর রিফাত হোসেন (১১) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার গভীর রাতে জেলা শহরের সজ্জনকান্দার টিঅ্যান্ডটি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
রাজবাড়ী সদর উপজেলার চরনারায়ণপুর গ্রামের বাহরাইনপ্রবাসী মোক্তার মণ্ডলের ছেলে রিফাত রাজবাড়ী কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।
রাজবাড়ী সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হিরন কুমার বিশ্বাস বলেন, মামলার প্রধান আসামি জেলা শহরের সজ্জনকান্দার টিঅ্যান্ডটি পাড়ার রঞ্জন কুমার সরকারকে গত বুধবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার বেসমপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাত সাড়ে তিনটার দিকে রঞ্জনের প্রতিবেশী ভৈরব শীলের বাড়ির সেপটিক ট্যাংক থেকে রিফাতের লাশ উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম মিজানুর রহমান বলেন, অপহরণের পরের দিন শিশুটির চাচা কিয়াম মণ্ডল মামলা করার পর প্রতিবেশী রনি শেখ ও রঞ্জন কুমারের বাবা রনজিত কুমারকে গ্রেপ্তার করে পুলিশ।