অপহরণের সাত দিন পর শিশু উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপহরণের সাত দিন পর গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর মিরপুরের দক্ষিণ পীরেরবাগের একটি বাসা থেকে আনিকা নামের ১৪ মাসের এক শিশুকে উদ্ধার করেছে র্যাব। এর আগে ভোরে এ ঘটনায় জড়িত অভিযোগে নাছির উদ্দিন (৩০) নামের এক যুবককে কুমিল্লা থেকে আটক করা হয়।
র্যাব-২-এর কর্মকর্তারা জানান, ৩ জানুয়ারি সন্ধ্যায় আদাবর সুনিবিড় হাউজিং এলাকার একটি হোটেল থেকে আনিকাকে কান্না থামানোর কথা বলে বাইরে বের হয়ে উধাও হয়ে যান ওই হোটেলের কর্মচারী নাছির। ওই রাতেই নাছির ফোন করে শিশুটির মা রুমার কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।