অপহরণের ১১ দিন পর মা ও মেয়েকে উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝাউবাড়ি এলাকায় বেড়াতে এসে অপহরণের শিকার হওয়া এক মা ও তাঁর মেয়েকে ১১ দিন পর উদ্ধার করেছে র্যাব। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।অপহরণের শিকার নারীর স্বামী জানান, গত ২০ মে তাঁর মেয়ে (১২) ও স্ত্রী (৩৫) ঝালকাঠি থেকে দক্ষিণ কেরানীগঞ্জের ঝাউবাড়ি এলাকায় বোনের বাড়িতে যান। ওই বাসায় কাউকে না পেয়ে তাঁরা ওই দিনই ঝালকাঠি ফিরতে সদরঘাট থেকে কীর্তনখোলা-২ লঞ্চে ওঠেন। লঞ্চের ডেকে চার ব্যক্তি ঝালমুড়ি খাওয়ালে মেয়ে ও তাঁর স্ত্রী অচেতন হয়ে পড়েন। এর পর তাঁর কাছে ফোন করে অপহরণকারীরা এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।