অপহরণের ১২ ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় অপহরণের ১২ ঘণ্টা পর গতকাল রোববার সাইদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারীদের ফেলে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।পুলিশ ও সাইদুলের পরিবার সূত্র জানায়, গত শনিবার রাতে উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের নিজ বাড়ির একটি ঘরে শুয়ে ছিলেন পান ব্যবসায়ী সাইদুল (৩৫)। রাত একটার দিকে সাত-আটজন দুর্বৃত্ত ঘরের দরজায় ধাক্কা দিতে থাকে। সাইদুল দরজা খুলে দিলে তাঁকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। পরে তাঁর পরিবারের কাছে মুঠোফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। গতকাল দুপুর একটার দিকে উপজেলার ফতেপুর গ্রামের আওলাদ হোসেনের বাড়ি থেকে পুলিশ তাঁকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা আগেই পালিয়ে যায়। পুলিশ ওই বাড়ি থেকে একটি এলজি ও একটি গুলি উদ্ধার করে।থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।