অপহরণের ১২ ঘণ্টা পর শিশু উদ্ধার, আটক দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জের গোলামবাজার থেকে অপহূত দেড় বছরের শিশু লামিয়াকে গত মঙ্গলবার রাতে পুরান ঢাকার ধোলাইখাল এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার বেলা একটায় তাকে অপহরণ করা হয়। উদ্ধারের সময় অপহরণের মূল হোতা আবদুল হামিদ (২৮) ও সহযোগী সুমনকেও (২২) আটক করেছে র‌্যাব।র‌্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর হারুন-উর রশিদ জানান, শিশুটিকে অপহরণের পর অপহরণকারীরা মুঠোফোনে তার বাবা হাবিবুর রহমানের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। হাবিবুর রহমান ঘটনাটি র‌্যাবকে জানালে মুঠোফোনে কল ট্র্যাকের মাধ্যমে পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় দাবি করা মুক্তিপণ নেওয়ার সময় হামিদ ও সুমনকে আটক এবং শিশুটিকে উদ্ধার করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।