অপহরণের ১২ দিন মুক্তি পেলেন মৌজাপ্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের ১২ দিন পর খাগড়াছড়ির দীঘিনালার পাঁচ নম্বর বাবুছড়া ইউনিয়নের ৩৫ নম্বর ডলুছড়ি মৌজাপ্রধান (হেডম্যান) সূর্য্য বিজয় চাকমা (৪৫) মুক্তি পেয়েছেন।
তিনি অপহূত হওয়ার পর উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সামাজিকভাবে আঞ্চলিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়েছিল। তবে মৌজাপ্রধানকে কারা অপহরণ করেছে সে ব্যাপারে কেউ মুখ খোলেনি। গতকাল শুক্রবার রাতে তাঁকে দীঘিনালা ইউনিয়নের একটি এলাকা থেকে মুক্তি দেওয়া হয়। উপজেলার পাঁচ নম্বর বাবুছড়া ইউনিয়নের দুর্গম ৩৫ নম্বর ডলুছড়ি মৌজার মৌজাপ্রধান সূর্য্য বিজয় চাকমাকে (৪৫) ৬ ডিসেম্বর রাতে বাবুছড়া নতুন বাজার এলাকা থেকে অপহরণ করে অজ্ঞাত দুর্বৃত্তরা। অপহরণের পর থেকে সামাজিকভাবে মৌজাপ্রধানকে মুক্তির ব্যাপারে উদ্যোগ নেয় উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশন।