অপহরণের ১৮ ঘণ্টা পর আদিবাসী শিশু উদ্ধার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের সামনের খিল এলাকা থেকে এক আদিবাসী শিশুকে অপহরণের প্রায় ১৮ ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারের একটি আবাসিক হোটেল থেকে কার্তিক ত্রিপুরা নামের ওই শিশুকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী যতীন ত্রিপুরাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। যতীনের বাড়ি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার রেজামণিপাড়ায়।মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) নাজির আলম গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতীন শিশুটিকে অপহরণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।