অপহরণের ১৯ ঘণ্টা পর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে অপহরণের ১৯ ঘণ্টা পর এক শ্রমিকসর্দারকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শ্রমিকসর্দারের নাম জালাল উদ্দিন (৩০)। তিনি উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামে অবস্থিত মেসার্স জাহানারা-ছাত্তার ব্রিকসের শ্রমিকদের সর্দার।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা মেসার্স ইটভাটার মালিক জাহাঙ্গীর আলম ও জালাল উদ্দিনের কাছে ১০ হাজার টাকা দাবি করছিল। গত বুধবার সন্ধ্যা সাতটায় জালাল উদ্দিন পাশের দিয়ারহাটখোলা বাজারে বাজার করতে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাঁকে অপহরণ করে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে গতকাল বেলা দুইটায় পুলিশ বালিয়ামধ্যপাড়ার টিক্কা মিয়ার বাড়ির একটি ঘর থেকে তাঁকে উদ্ধার করে।