অপহরণের ২১ দিন পরও খোঁজ মেলেনি তিন শ্রমিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর নুনের টেক এলাকা থেকে অপহরণের ২১ দিন পরও গতকাল শনিবার পর্যন্ত হদিস মেলেনি তিনজন শ্রমিকের।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ১৩ অক্টোবর সকালে শ্রমিকসহ মেঘনা নদীর নুনের টেক এলাকা থেকে মামা ভাগিনা নামের বালুবাহী একটি বলগেট লুট করা হয়। এর সাত দিন পর ফরিদপুরের মোহন মিয়ার ঘাট এলাকা থেকে বলগেটটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু বলগেটের শ্রমিক বাদল মিয়া, বাবুল মিয়া ও নুরনবীর আর খোঁজ পাওয়া যায়নি। বলগেটের মালিক নুরু মিয়া প্রথম আলোকে বলেন, এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করা হয়। কিন্তু শ্রমিকদের উদ্ধারে পুলিশের কোনো তৎপরতা বোঝা যাচ্ছে না।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, ওই শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে। বিষয়টি তারবার্তার মাধ্যমে দেশের সব থানাকে জানিয়ে সহায়তা চাওয়া হয়েছে।