অপহরণের ২৪ ঘণ্টা পর উদ্ধার গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অপহৃত দুই যুবককে অপহরণের ২৪ ঘণ্টা পর গত শনিবার সন্ধ্যায় ফাউসা এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল রোববার দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।
উদ্ধার হওয়া দুজন হলেন খাগড়াছড়ির গুইমারা থানার দেওয়ানপাড়া এলাকার ক্যথোই মার্মার ছেলে মংসোচিং (২০) ও তেমরং হেকমেন পাড়ার কংষ্ণো মার্মার ছেলে উখইষ্ণো (১৯)। তাঁরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি পোশাক কারখানায় প্রিন্টিং বিভাগে কাজ করেন। কারখানাটির পাশেই একটি বাড়িতে ভাড়া থাকেন তাঁরা।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, ওই দুই যুবককে ইয়াবা ব্যবসায়ী মনে করে শুক্রবার রাতে অপহরণ করে তাঁদের পরিবারের কাছে মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অন্যথায় হত্যার হুমকি দেয় অপহরণকারীরা। তাঁদের মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে জখম করা হয়েছে। তাঁদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে উপজেলার নরিংদী গ্রামের মকবুল (২৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।