অপহরণের ৫ দিন পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক বিশ্ববিদ্যালয়ছাত্রীকে গাজীপুরের টঙ্গী কলেজগেট এলাকা থেকে অপহরণের পাঁচ দিন পর গত শুক্রবার রাতে ঢাকার জুড়িয়াটুলি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. পারভেজ (৩৫)। তিনি ঢাকার জুড়িয়াটুলি এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ সকালে টঙ্গী কলেজগেট এলাকার নিজ বাড়ি থেকে ঢাকার কামারপাড়া এলাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় টঙ্গী থানায় মামলা করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশ পারভেজের বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি পারভেজকেও গ্রেপ্তার করে।