অপহূত আরেক স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর থেকে গত মঙ্গলবার অপহূত আরেক ছাত্রের লাশ গতকাল রোববার উদ্ধার করা হয়েছে। সাদিপুর ইউনিয়নের মোগড়াকুল এলাকা থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।
নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জীবনকান্তি সরকার জানান, মুক্তিপণের দাবিতে মঙ্গলবার জাহিদুল ইসলাম (১৩) ও শাকিন আলমকে (৯) কাঁচপুর থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। তারা দুজনই ওমর আলী উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল। জাহিদুল সপ্তম ও শাকিন তৃতীয় শ্রেণীতে পড়ত। বুধবার জাহিদুল ও গতকাল শাকিনের লাশ উদ্ধার করা হলো।
শাকিনের বাবা শামসুল আলম জানান, অপহরণকারীরা ফোনে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।