অপহূত কিশোর উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর থেকে অপহূত কিশোর আরিফ সরকারকে (১৫) নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে উদ্ধার করেছে র্যাব।গত রোববার র্যাব-১১-এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির একটি দল চাষাঢ়ায় অভিযান চালিয়ে আরিফকে উদ্ধার করে। তবে অপহরণকারী চক্রের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।আরিফ সরকারের বাড়ি রংপুরের গঙ্গাচর চরআনী বেতগড়ী এলাকায়।গতকাল সোমবার নারায়ণগঞ্জ নগরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত র্যাব-১১-এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির অধিনায়ক মেজর আবু সাঈদ সংবাদ সম্মেলনে বলেন, ১৪ সেপ্টেম্বর রংপুরের গঙ্গাচর চরআনী বেতগড়ী এলাকা থেকে আরিফকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা।