অপহূত কিশোরী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলা থেকে অপহরণ হওয়া এক কিশোরীকে গত রোববার রাতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে আকতার হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, উপজেলার হোয়ানক ইউনিয়নের রাজুয়ার ঘোনা এলাকার ওই কিশোরীকে একই এলাকার আকতার হোসেন তাঁর সহযোগীদের নিয়ে গত ২২ অক্টোবর অপহরণ করেন। পরে এ বিষয়ে মেয়েটির বাবা থানায় মামলা করেন।