অপহূত চালকের মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা এলাকার হাজী ইটখোলার পাশের খাদ থেকে গতকাল শনিবার অপহূত সিএনজিচালিত অটোরিকশার চালক আবদুল মান্নানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।আবদুল মান্নানের বাড়ি উপজেলার তালতা গ্রামে। গত মঙ্গলবার বিকেলে তিনি দুর্বৃত্তের হাতে অটোরিকশাসহ অপহূত হন।শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, গতকাল বেলা একটায় মৃতদেহটি উদ্ধারের পর বেলা পৌনে দুইটায় জমিলা খাতুন পরিধেয় বস্ত্র ও শারীরিক গঠন দেখে লাশ শনাক্ত করেন। লাশটি তাঁর স্বামী আবদুল মান্নানের, এটা নিশ্চিত হয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।জমিলা খাতুন জানান, অটোরিকশাটি তাঁদের নিজস্ব।