অপহূত ছাত্রকে উদ্ধারের দাবিতে মহাসড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালী উপজেলার স্কুলছাত্র অপহূত মো. ফয়সাল শেখকে (১১) উদ্ধারের দাবিতে গত মঙ্গলবার এলাকাবাসী বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছে।জানা গেছে, ১৫ এপ্রিল সকালে ডুমাইন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ফয়সাল বাড়ির পাশে খেলা করার সময় অপহূত হয়। সে ডুমাইন গ্রামের শেখ আ. সাত্তারের ছেলে।মঙ্গলবার দুপুরে এলাকাবাসী ও স্থানীয় ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফয়সালকে উদ্ধারের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়কের রাজধারপুর ও গড়িদাহ এলাকায় অবরোধ করে। এ সময় তারা বিক্ষোভ, মিছিল ও মানববন্ধন করে।