অপহূত ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে উদ্ধার
মুক্তিপণের দাবিতে আটকে রাখা এক ছাত্রকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) হামিদ হলের একটি কক্ষ থেকে গতকাল শুক্রবার র্যাব-৫-এর সদস্যরা উদ্ধার করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাব রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রো মেকানিক্যাল বিভাগের শেষ বর্ষের ছাত্র সাহাব উদ্দীনকে আটক করেছে।উদ্ধার হওয়া মো. রিবনুল হাসান (১৬) একই বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তাঁর বাড়ি নওগাঁর ধামুরহাট উপজেলার উদয়শ্রী গ্রামে। র্যাব সূত্রে জানা গেছে, সাহাব উদ্দীন ও রিবনুল পূর্বপরিচিত এবং তাদের্রবাড়ি একই এলাকায়। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সাহাব উদ্দীন কৌশলে ইনস্টিটিউটের হোস্টেল থেকে রিবনুলকে ডেকে আনেন। পরে তিনি রিবনুলকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হামিদ হলের ৩১৩ নম্বর কক্ষে আটকে রেখে তার বাবার কাছে ৩৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন।এ ব্যাপারে রিবনুলের বাবা আইয়ুবুর রহমান র্যাব-৫, রাজশাহীর রেলওয়ে কলোনি ক্যাম্পে অভিযোগ করেন। র্যাব গতকাল দুপুর ১২টার দিকে শহরের বোয়ালিয়া থানার মোড় থেকে সাহাব উদ্দীনকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী রিবনুল হাসানকে হলের ওই কক্ষ থেকে উদ্ধার করা হয়। এ্রব্যাপারে সাহাব উদ্দীন জানান, এই অপহরণের সঙ্গে তুহিন, নাজমুল, রাফী, বিলাস ও পলাশ্রনামের কয়েকজন জড়িত। তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রুয়েটের ছাত্র। সাহাব উদ্দীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব জানায়।