অপহূত ছাত্রীকে উদ্ধারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বনলতা বালিকা উচ্চবিদ্যালয়ের অপহূত ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এই মানববন্ধন করে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর ওই ছাত্রীকে অপহরণ করে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার খাঁপাড়া গুচ্ছগ্রামে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে অপহূত ফারজানার পরিবার নাটোর থানায় মামলা করলেও পুলিশ ফারজানাকে দীর্ঘদিনেও উদ্ধার করতে পারেনি। নাটোর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, অপহূতকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।