অপহূত তরুণ উদ্ধার, অপহরণকারী ও দুই ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা গত শুক্রবার পৃথক অভিযান চালিয়ে অপহূত এক তরুণকে উদ্ধার এবং অপহরণকারীসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন। উদ্ধার হওয়া তরুণ মজনু মিয়া (৩০) রাজশাহীর মতিহার থানার টাংগন গ্রামের মনসুর আলীর ছেলে। গ্রেপ্তার হওয়া অপহরণকারী মোহাম্মাদ শামীম (৪০) সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি গ্রামের আশরাফ আলীর ছেলে। অপর অপহরণকারী চককোবদাস পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আবদুল আলীম (৩৫) পলাতক। এদিকে সিরাজগঞ্জ সদর উপজেলার চর সারটিয়া গ্রামে অভিযান চালিয়ে ১০০ ইয়াবা বড়িসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার চর সারটিয়া গ্রামের মৃত গোলাম নবীর ছেলে জিলহজ হোসেন বাবু (৩৫) ও বেলকুচি উপজেলার মাসাইল গ্রামের শামসুল আলমের ছেলে নুর নবী (২২)।উভয় ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।