অপহূত দুই লঞ্চ শ্রমিককে উদ্ধারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির রিজার্ভ বাজার থেকে অপহূত দুই লঞ্চ শ্রমিককে উদ্ধারের দাবি জানিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। উদ্ধারে ব্যর্থ হলে হরতালসহ কঠোর কর্মসূচির হুমকি দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার প্রচার সম্পাদক মো. সুমনের স্বাক্ষর করা পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার রাত আটটার দিকে রিজার্ভ বাজার ডকইয়ার্ড এলাকা থেকে জসিম ও কাশেম নামের দুই লঞ্চ শ্রমিককে একদল দুর্বৃত্ত অপহরণ করে।