অপহূত দুই স্কুলছাত্রী উদ্ধার
ফেনীর সোনাগাজী থেকে অপহূত দুই স্কুলছাত্রীকে অপহরণের দুই দিন পর গতকাল সকালে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর রমিজ গ্রাম থেকে পুলিশ উদ্ধার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার বিকেলে সোনাগাজী উপজেলার আলমপুর গ্রামের দুই স্কুলছাত্রী ছুটি শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাদের মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় অপহূত এক ছাত্রীর মা সোনাগাজী থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ তাদের উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে তাদের পরিবার একটি বিশেষ সূত্রের মাধ্যমে তাদের অবস্থান জানতে পারে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সোনাগাজী থানার পুলিশ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর রমিজ গ্রাম থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে। এ সময় অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষ চন্দ্র পাল দুই স্কুলছাত্রীকে লক্ষ্মীপুরের রামগতি থেকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
মাটিচাপায় শ্রমিকের মৃত্যু: দাগনভূঞা উপজেলার রামানন্দপুর গ্রামের ন্যাশনাল ব্রিকস ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডে গতকাল মঙ্গলবার দুপুরে মাটিচাপা পড়ে নুর মোহামঞ্চদ (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্র জানায়, লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের সুলতান আহমেঞ্চদের ছেলে।