অপহূত নারীকে ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর অপহূত সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীকে উদ্ধার করে ৪৮ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ ফৌজদারি কার্যবিধিতে করা এক আবেদনের শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। একই সঙ্গে ওই ঘটনায় করা মামলায় আসামিদের গ্রেপ্তার এবং পুড়ে যাওয়া ঘর (স্থাপনা) সরকারি খরচে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের নিরাপত্তাও নিশ্চিত করতে বলেছেন আদালত। গত ২৮ জানুয়ারি ‘গলাচিপায় সংখ্যালঘুর বাড়িতে আগুন, কিশোরী অপহরণ’: প্রভাবশালীর দাপট/৭ পরিবারে আতঙ্ক’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে এক ব্যক্তি বুধবার হাইকোর্টে আবেদনটি করেন।