অপহূত প্রবাসীকে আহতাবস্থায় উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলার কসবা গ্রামের ইতালি-প্রবাসী মাসুদ খানকে (৩২) অপহরণের কয়েক ঘণ্টা পর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ১৫ লাখ টাকা চাঁদার দাবিতে গত শুক্রবার তাঁকে অপহরণ করা হয়। বিকেলেই পুলিশ তাঁকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মাসুদ খানের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে রাতেই থানায় মামলা করেন।মাসুদ খান জানান, রনি খানের নেতৃত্বে অপহরণের পর সন্ত্রাসীরা তাঁকে মারধর করে। তাঁর সঙ্গে থাকা টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। তিনি দাবি করেন, রনি খানের সঙ্গে তাঁর কোনো পূর্বশত্রুতা ছিল না। অভিযুক্ত ব্যক্তিরা সবাই পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।