অপহূত ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার শহরের অপহূত মাইক ব্যবসায়ী মজিদুর রহমানকে উদ্ধারের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন, প্রতিবাদ সভা হয়।
পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেওয়া হয়। মৌলভীবাজার সাউন্ড ও মাইক মালিক সমিতি এসব কর্মসূচি পালন করে।
শহরের চৌমোহনা চত্বরে গতকাল দুপুরে মানববন্ধনে সমিতির সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। পরে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক রূপন কান্তি চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভা হয়।
শহরের লেইক রোডে অবস্থিত একলিম সাউন্ড অ্যান্ড মাইক হাউসের মালিক মজিদুর রহমান গত ৩০ জুন সন্ধ্যা সাতটার দিকে শ্রীমঙ্গল উপজেলার নিরালা পানপুঞ্জিতে যাওয়ার পথে অপহূত হন।
পুলিশ সুপার তোফায়েল আহম্মদ বলেন, ‘ব্যবসায়ীকে উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে।’