অপহূত ব্যবসায়ী তাজুলকে উদ্ধারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে অপহূত ব্যবসায়ী তাজুল ইসলামকে উদ্ধারের দাবিতে তাঁর পরিবারের সদস্যরা গতকাল শনিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন। পরে তাঁরা সেখানে সংবাদ সমেঞ্চলন করেন।
মানববন্ধন শেষে তাঁরা প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে সংবাদ সমেঞ্চলন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হাসিনা আক্তার।
সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ১৭ ডিসেম্বর সোনারগাঁয়ের মোগড়াপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় যাওয়ার পথে নয়াপাড়া বটতলা এলাকা থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাজুলকে অপহরণ করে নিয়ে যায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় তাজুল ইসলামের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তাজুলকে উদ্ধারের চেষ্টা চলছে।