অপহূত ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর থেকে অপহূত ব্যবসায়ীকে গত সোমবার রাতে উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় ওই ব্যবসায়ীকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল।মিরপুর থানার ওসি সালাহউদ্দীন খান বলেন, শরীফ আহমেদ (৪৮) নামের ওই ব্যবসায়ীকে শেওড়াপাড়া থেকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয়েছে ইস্রাফিল হোসেন ওরফে আইয়ুব ও লিয়াকত আলী সেন্টুকে।পারিবারিক সূত্র জানায়, পরিবহন ব্যবসায়ী শরীফ আহমেদকে তাঁর পূর্বপরিচিত আইয়ুব ও এস এম কামাল আলোচনার কথা বলে ডেকে নিয়ে মগবাজারের একটি বাড়িতে আটকে রাখেন। তাঁর ওপর নির্যাতন চালিয়ে একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। তাঁর মেয়ে সিলভিয়া আহমেদ মিরপুর থানায় অপহরণ মামলা করেন। পুলিশ প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীদের অবস্থান মগবাজারে শনাক্ত করে। পরে অপহূতকে মাইক্রোবাসে করে অবস্থান পরিবর্তন করার সময় শেওড়াপাড়া থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।