অপহূত মাদ্রাসাছাত্রীর অ্যাসিডদগ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের প্রায় আট মাস পর সাতক্ষীরা কলারোয়া উপজেলার মাদ্রাসাছাত্রী খাদিজা খাতুনের অ্যাসিডদগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার হিজলদী সীমান্তের জিরো পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।খাদিজার (১৫) বাড়ি উপজেলার গয়ড়া গ্রামে। সে চন্দনপুর জিআর দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, খাদিজাকে গত ৭ এপ্রিল বিকেলে বাড়ির পাশের কাঁচা রাস্তা থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় পর দিন গয়ড়া গ্রামের নূরুল আমিন, আবদুল জলিল, রুহুল আমিন, খলিলুর রহমান, রিপন ও খায়রুল ইসলামের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা করা হয়। আসামি জলিলকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্য আসামিরা পলাতক রয়েছেন।লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন প্রথম আলোকে জানান, খাদিজার বুক, পেট ও পা কোনো দাহ্য পদার্থ দিয়ে ঝলসানো রয়েছে। তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।