অপহূত শিশু উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অপহরণের পাঁচ দিন পর গতকাল বৃহস্পতিবার হাফসা নামের পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে হাবিব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন বলেন, শিশুটির মায়ের সঙ্গে হাবিব উদ্দিনের পূর্বপরিচয় ছিল। ১২ এপ্রিল হাবিব কৌশলে শিশুটিকে অপহরণ করেন।