অপহূত শিশু সাংবাদিক ফাতেমাকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর জেলার অপহূত শিশু সাংবাদিক ফাতেমা আক্তারকে উদ্ধার এবং অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার দুপুরে নরসিংদী প্রেসিডেন্সি কলেজ সড়কে বেসরকারি গণমাধ্যম উন্নয়ন সংস্থা ‘এমএমসি’ পরিচালিত শিশু সাংবাদিকদের বার্তা সংস্থা ‘শিশু প্রকাশ’ নরসিংদী জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন হয়। এতে শিশু প্রকাশের খুদে সাংবাদিক, শিক্ষক ও সংস্কৃতিকর্মীরা অংশ নেয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ফাতেমা অপহূত হয়েছে ২১ দিন হলো। কিন্তু এখনো তাকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বরং অপহরণকারীরা এখন ফাতেমার বাবাকে হুমকি দিচ্ছে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, প্রেসিডেন্সি কলেজের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, সংস্কৃতিকর্মী আসাদুজ্জামান খোকন, সগির আহাম্মেদ, এমএমসির সুমন রায়, শিশু প্রকাশের গ্রুপ লিডার মো. মোমেনুল ইসলাম, অঞ্জন দাশ প্রমুখ।