অপহূত শিশু সীতাকুণ্ড থেকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অপহূত শিশুকে সীতাকুণ্ড থেকে উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাতে সীতাকুণ্ড বাসস্ট্যান্ড থেকে শিশুটিসহ দুই অপহরণকারীকেও আটক করে পুলিশ। এ ঘটনায় শিশুটির চাচা বাদী হয়ে নগরের ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেছেন। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মনসুর প্রথম আলোকে বলেন, ‘নগরের ইপিজেড নারিকেলতলা এলাকা থেকে শনিবার দুপুরে দেড় বছরের এক শিশুকে অপহরণ করে নোয়াখালী নিয়ে যাচ্ছিলেন অপহরণকারীরা। রাতে সীতাকুণ্ড বাসস্ট্যান্ডে শিশুটি কান্না করলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে পুলিশ গিয়ে দুই অপহরণকারী সোহেল ও মনির হোসেনকে আটক করে।