অপহূত স্কুলছাত্র কৌশলে বাঁচল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গত রোববার দুপুরে জাহেদুল ইসলাম নামের এক স্কুলছাত্রকে অপহরণ করা হয়। পরে সে কৌশলে পালাতে সক্ষম হয়। জাহেদুল চৌদ্দগ্রামের একটি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।সূত্র জানায়, জাহেদুলের বাড়ি উপজেলার ভাঙ্গাপুষ্করণী গ্রামে। রোববার পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে অপহরণকারীরা তাকে জোর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেয়। পরে চেতনানাশক দিয়ে তাকে ঢাকার গাবতলী এলাকায় নেওয়া হয়। চেতনা ফিরে পেয়ে রাত সাড়ে আটটার দিকে সে টহল পুলিশ দেখতে পায়। তখন সিএনজি থেকে লাফ দেয়।