অপহূত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার চর শ্যামনগরে নানার বাড়ি থেকে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণের ৩২ ঘণ্টা পর গতকাল শনিবার ভোরে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ওই ছাত্রীকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল স্থানীয় কয়েকজন বখাটে। গত সপ্তাহে তাকে নানার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বখাটেরা সেখান থেকে ওই ছাত্রীকে অটোবাইকে তুলে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন মামুন সরদারকে আটক করে। গতকাল ভোরে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের কোলারহাট এলাকা থেকে পুলিশ প্রধান আসামি শাহিনকে গ্রেপ্তার ও স্কুলছাত্রীকে উদ্ধার করে।