অপহূত ২৩ জেলে নয়টি নৌকা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরাপশুর খাল থেকে গত বুধবার রাতে নয়টি নৌকাসহ অপহূত ২৩ জেলেকে বনদস্যু রাজু বাহিনীর কাছ থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড (পশ্চিম জোন) কর্মকর্তা লে. লোকমান হাকিম জানান, মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরাপশুর খালে জেলেরা মাছ ধরার সময় সুন্দরবনের বনদস্যু রাজু বাহিনী নৌকাপ্রতি ১৫ হাজার টাকা মুক্তিপণের দাবিতে নয়টি নৌকাসহ ২৩ জেলেকে অপহরণ করে। এ সময় দস্যুরা বেশ কয়েকটি নৌকা থেকে প্রায় ৮-১০ মণ মাছ লুটে নেয় ও জেলেদের বেদম মারধর করে। পরে অপহূতদের সুন্দরবনের ঝাপসি এলাকায় জিম্মি করে রাখে বলে জানান ফিরে আসা জেলেরা। বিষয়টি কোস্টগার্ডকে জানানো হলে কোস্টগার্ড সদস্যরা মরাপশুর ও ঝাপসি এলাকায় বুধবার সকাল থেকে অভিযান চালিয়ে নৌকাসহ জেলেদের উদ্ধার করে।